
সিরাজগঞ্জের সলংগা থানার ঘুড়কা এলাকায় অভিযান চালিয়ে ৪৯৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গ্রেপ্তার সারোয়ার হোসেন (৪০) একই এলাকার মৃত সোবহান মন্ডলের ছেলে।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪৯৪ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।