ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাংসের দাম বেশি রাখায় ২ ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জে মাংসের দাম বেশি রাখায় ২ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে মাংসের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলার জামতৈল বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।

তারা হলেন- ওই উপজেলার কর্ণসূতি গ্রামের সুরুজ্জামান (৫০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ৭৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করার কথা থাকলেও উল্লেখিত বাজারে ৮০০ টাকা কেজি মাংস বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী সুরুজ্জামানকে ৮ হাজার এবং জাহাঙ্গীরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ,মাংসের দাম,ব্যবসায়ী,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত