ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নওগাঁয় ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের ঘোষপাড়া মহল্লায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন এসব বিতরণ করেন।

এ সময় প্রতিটি প্যাকেটে দুধ, সেমাই, চিনি, লাচ্ছা, পোলাও চাল ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তার এই মানবিক উদ্যোগে এলাকার নিম্ন আয়ের অনেক পরিবার উপকৃত হয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা কৃষকদলের সদস্য সচিব এ.টি.এম ফিরোজ দুলু, ৫নং ওর্য়াড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, বিএনপি নেতা শেখ তারেক হাসান, শাহিন আলম, গোলাম মোস্তফা বাবর, সাকিবুল ইসলাম কাপ্টেন ও রেজাউল ইসলাম প্রমুখ।

নওগাঁ,ঈদ উপহার,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত