ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বেশি দামে তেল বিক্রি: টাঙ্গাইলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে তেল বিক্রি: টাঙ্গাইলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলে জ্বালানি তেল মজুদ ও অধিক দামে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এলাঙ্গার মেসাস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলার কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে।

এ ছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষণ না করায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।

অপরদিকে জেলার দেলদুয়ার উপজেলায় লাউহাটি গ্রামের জগতলা বাজারে সাগর এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, ২ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২ হাজার ১০০ লিটার অকটেন মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করছেন।

তিনি আরো বলেন, সাগর এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম ডিজেল এবং অকটেন বাড়িতে রেখে বেশি দামে বিক্রি করছেন। সঠিক দামে কোনো ভোক্তা জ্বালানি তেল নিতে চাইলে তাদের কাছে অস্বীকার করলেও বেশি দামের কথা বললে তখন তার কাছে তেলের কথা স্বীকার করেন।

ব্যবসায়ী রফিকুল ইসলামের লাইসেন্সের ঠিকানা তার নিজস্ব বাড়িতে যার ফলে তিনি এই অসাধু পন্থা বেছে নেন।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ বলেন, জেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল-সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বেশি দাম,তেল,টাঙ্গাইল,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত