ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মুফতি আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

মুফতি আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় এমপি মুফতি আমির হামজা-র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বাদী বলেন, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি মুফতি আমির হামজা সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির এমপি ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেন।

এ কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় উল্লেখিত টাকার মানহানির মামলা করা হয়েছে।

বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এ মামলা আমলে নিয়েছেন এবং আদেশের অপেক্ষায় রেখেছেন।

মানহানি মামলা,কোটি টাকা,মুফতি আমির হামজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত