ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর পদ্মা সেতুর পিলারের কাছ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর পদ্মা সেতুর পিলারের কাছ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজের পর মো. আরাফাত নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার সকালে নদীতে ভেসে ওঠে তার মরদেহ। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে মো. আরাফাত বন্ধুদের সঙ্গে পদ্মা সেতু-এর ৪ নম্বর পিয়ার কাছে গোসল করতে যায়। এ সময় চারজন একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা তল্লাশি অভিযানের পর ৩১ মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

এদিকে আরাফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,পদ্মা সেতুর পিলার,নিখোঁজের ৪৩ ঘণ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত