ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

টাঙ্গাইলে চার ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে চার ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অনুমোদনহীন চারটি ইট ভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জেলার নাগরপুর উপজেলায় ইটভাটা এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইট ভাটাগুলো হলো— জেলার নাগরপুর উপজেলার আবিদ ব্রিকস, বুশরা ব্রিকস, এসকেএস ব্রিকস এবং রাবিয়া ব্রিকস।

এদের মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এসকেএস ব্রিকসকে ৫ লাখ এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলার নাগরপুর উপজেলায় অনুমোদনহীন ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় চারটি ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সরকারি কমিশনার মো. নাজমুস সাকিব। এছাড়া এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টাঙ্গাইল,ইট ভাটা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত