ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জমজ ২ মাদরাসা ছাত্র নিখোঁজ, বিশেষ তদন্ত শুরু

সিরাজগঞ্জে জমজ ২ মাদরাসা ছাত্র নিখোঁজ, বিশেষ তদন্ত শুরু

সিরাজগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ জমজ দুই ভাইয়ের সন্ধান তিন দিনেও মেলেনি। তাদের সন্ধান না পেয়ে এখন হতাশায় জীবনযাপন করছে পরিবারের লোকজন। তারা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)।

এ দুই ভাই পাশ্ববর্তী বেলকুচি উপজেলার বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদরাসার ছাত্র। বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বাড়ি থেকে বের হয়ে নৌকাযোগে ওই মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে এনায়েতপুরে যায় এবং এনায়েতপুর কেজির মোড় থেকে ওই কওমিয়া মাদরাসার দিকে যাচ্ছিল তারা। কিন্তু তারা মাদরাসায় পৌঁছেনি।

পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান এখনও পায়নি এবং তারা কোথায় নিখোঁজ হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে নিখোঁজ ওই দুই শিশুর বাবা বেলকুচি থানায় একটি জিডি করেছেন।

এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ তদন্ত শুরু,নিখোঁজ,জমজ ২ মাদরাসা ছাত্র,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত