ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ব্যবসায়ীর খাটের নিচ থেকে পেট্রোল উদ্ধার

সিরাজগঞ্জে ব্যবসায়ীর খাটের নিচ থেকে পেট্রোল উদ্ধার

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী ইসমাইল হোসেনের বাড়ির খাটের নিচ থেকে সাড়ে ২১ লিটার পেট্রোল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌর এলাকার গয়লা মহল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) নাজমুল হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ২১ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং জ্বালানি তেল বিক্রির লাইসেন্স না থাকায় তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত পেট্রোল শহরের কাজীপুর মোড় পার্ক ফিলিং স্টেশনে ২ হাজার ৩৭২ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এসময় সিরাজগঞ্জ ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ব্যবসায়ী,পেট্রোল উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত