ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি: খায়রুল কবির

পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। সারাদেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানাবিধ কার্ডের মাধ্যমে জনগণের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। পৃথিবীর ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগের ফলে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে।

এ সময় বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেও এই বৃক্ষ রোপণের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে।

খায়রুল কবির,রোপণ কর্মসূচি,পরিবেশ রক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত