ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিপুল টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে বিপুল টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের র‌্যাব-১২ এর সদস্যরা ও র‌্যাব-১৩ মিলে যৌথ অভিযান চালিয়ে বিপুল টাকার জাল নোটসহ রুবেল মিয়া (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকেলে রংপুরের চেংমারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল মিয়া ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ এর সদস্যরা। তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রংপুরের ওই গ্রামে অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সকল ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজে জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,জাল নোট,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত