ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতায় মাঠে এমপি-ডিসি

মুন্সীগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতায় মাঠে এমপি-ডিসি

মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন মুন্সীগঞ্জ মো. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম-সহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

এছাড়াও একই দিনে সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নেতৃত্বে খাল খনন ও সংস্কার কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় নানা শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ,মশাবাহিত রোগ,জনসচেতনতা,এমপি,ডিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত