ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এমপি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আরও ১টি মামলা

এমপি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আরও ১টি মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে সিরাজগঞ্জে আরও একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের আমলি আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ূন কবীর কর্ণেল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক সুমন ভুঁইয়া মামলাটি আমলে নেন এবং এ মামলায় সমন জারির নির্দেশ দেন। এ মামলার বাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তিনি তার সংসদীয় আসনে অসংখ্য মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি নামাজ পড়েন এবং হজ পালন করেছেন।

গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজা বিদ্যুৎ মন্ত্রীকে আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য ভাইরাল হয়ে পড়ে। এতে জ্বালানি মন্ত্রীর সম্মানহানি হয়েছে বলে এ মানহানির মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, রোববার বিএনপি নেতা অ্যাড. নাজমুল ইসলাম বাদী হয়ে জামায়াতের ওই এমপির বিরুদ্ধে সিরাজগঞ্জ আমলি আদালতে ১’শ কোটি টাকার মানহানির মামলা করেন। এ মামলায় আদালত সমন জারি করেছেন।

১টি মামলা,সিরাজগঞ্জ,এমপি আমির হামজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত