ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৫০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথি স্থানীয় এমপি আমিরুল ইসলাম খান আলিম কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার সুকান্ত ধর, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মণ্ডল, গোলাম আজম, নুরুল ইসলাম গোলাম, বনি আমিন, আলতাফ হোসেন প্রামাণিক, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম, মনোয়ার হোসেন শামীম, হেলাল উদ্দিন, শামীম সরকার, আলম প্রামাণিক প্রমুখ।

সিরাজগঞ্জ,কৃষক,বীজ ও সার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত