ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজবাড়ী শহরে রিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার ঝর্ণা ‘বার্তা ২৪’-এর রাজবাড়ী, দৈনিক সমকালের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা।

নিহতের জামাতা কাজী হুমায়ুন কবির জানান, সোমবার সকালে একটি পারিবারিক কাজে সেলিনা আক্তার ঝর্ণা রাজবাড়ী আদালতে আসেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি রিকশাযোগে শহরের সালমা হোটেলে নাস্তা করতে যাচ্ছিলেন। পথে পান্না চত্বর এলাকায় পৌঁছালে হঠাৎ তার গলার ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলায়েত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী,রিকশা,ওড়না পেঁচিয়ে,নারীর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত