ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের দুই ইটভাটা মালিককে ৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের দুই ইটভাটা মালিককে ৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে অবৈধ দুই ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর একটি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রায় দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে এ অবৈধ ইটভাটার কার্যক্রম চলে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার প্রায় দিনভর ওই উপজেলার বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান চালানো হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে কোদলাদিঘরের মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ ও রুদ্রপুরের মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভূইয়াগাতির মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটার মালিকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

অভিযানে সহকারী পরিচালক তুহিন আলম, পুলিশ সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ,ইটভাটা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত