ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা পাড়ের দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এজন্য জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও জরুরি।

এছাড়াও ইলিশ সম্পদের সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে জেলেদের সচেতন করতে বিভিন্ন প্রচার-প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধন,জাটকা সংরক্ষণ সপ্তাহ,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত