ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাধবদীতে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির অভিযোগে জরিমানা

মাধবদীতে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির অভিযোগে জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাবারে নতুন করে মেয়াদ বৃদ্ধি করে বিক্রির অভিযোগে নরসিংদীর মাধবদীতে আল এরাবিয়ান কেক অ্যান্ড সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী।

আজ দুপুরে মাধবদী পৌরসভার সামনে অবস্থিত আল এরাবিয়ান কেক অ্যান্ড সুইটসকে জরিমানা করেন নরসিংদী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।

জরিমানা শেষে সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, মেয়াদোত্তীর্ণ কেকে নতুন দাম বসিয়ে ক্রেতাদের নিকট বিক্রি করা হয়েছে।

এছাড়া পিজ্জার কোনো মেয়াদ পাওয়া যায়নি। তাই তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা,বিক্রির অভিযোগ,মেয়াদোত্তীর্ণ কেক,মাধবদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত