ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, ১৪ এতিমখানায় বিতরণ

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, ১৪ এতিমখানায় বিতরণ

মাদারীপুরের কালকিনিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জব্দকৃত মাছ উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এতে অসহায় শিশুদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ছোট ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জব্দকৃত মাছ নষ্ট না করে মানবিক দৃষ্টিকোণ থেকে এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।

১৪ এতিমখানায় বিতরণ,জাটকা জব্দ,২৭ মণ,কালকিনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত