ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নেত্রকোণায় জেলা ক্রীড়া অফিসের ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণায় জেলা ক্রীড়া অফিসের ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিস কর্তৃক এ ভলিবল প্রতিযোগিতা আয়োজিত হয়।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুর্গাপুর উপজেলার সেন্ট জেভিয়ার্স স্কুল এন্ড কলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, ডনবস্কো স্কুল এন্ড কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, সাধারণ সম্পাদক আরিফ খান, সাংবাদিক আল আমিন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। দুর্গাপুর উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীরা চারটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

খেলায় ডনবস্কো স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বিরিশিরি পার্সি নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ভলিবল প্রতিযোগিতা,জেলা ক্রীড়া অফিস,নেত্রকোণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত