ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আপন (৩৫) বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমানের পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

নিহত ১,ট্রাক নদীতে,নিয়ন্ত্রণ হারিয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত