ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মানিকগঞ্জে সাবেক মেয়র রমজান আলী কারাগারে

মানিকগঞ্জে সাবেক মেয়র রমজান আলী কারাগারে

মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় তিনি আগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের মে মাসে তৎকালীন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে রমজান আলী এবং মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা করেন। এছাড়া ২০০৯ সালের আরেকটি বিশেষ মামলাতেও তিনি আসামি।

মামলাগুলো দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

এদিকে, স্থানীয়দের একটি অংশের অভিযোগ— বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

মানিকগঞ্জ,সাবেক মেয়র,রমজান আলী,কারাগার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত