ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রতারণার দায়ে স্বাস্থ্যকর্মীর জরিমানা

সিরাজগঞ্জে প্রতারণার দায়ে স্বাস্থ্যকর্মীর জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলায় সাদ্দাম হোসন (৩২) নামে এক স্বাস্থ্যকর্মীকে প্রতারণার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চক শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির নামে পাড়া-মহল্লায়, মসজিদে মাইকিং করে রোগী সংগ্রহ করতেন ওই স্বাস্থ্যকর্মী। তাদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় করতেন। এমনকি ১২শ’ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির প্রলোভনও দিতেন তিনি। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, ওজন ও উচ্চতা মাপার জন্য ৩০ টাকা করে নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এ ধরনের প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপজেলা মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার তামান্না, স্যানিটারি ইন্সপেক্টর মনজুর আলম, আব্দুর রহিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,প্রতারণা,স্বাস্থ্যকর্মী,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত