ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান ডিসির

মুন্সীগঞ্জে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান ডিসির

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, সিভিল সার্জন মুন্সীগঞ্জের প্রতিনিধি জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া, পুলিশ সুপার মুন্সীগঞ্জের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

সভায় গত মার্চ ২০২৬ মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহের সর্বশেষ অগ্রগতির তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে গৃহীত উন্নয়ন কার্যক্রমসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সকল দপ্তরে একজন করে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মুন্সীগঞ্জ,উন্নয়ন কার্যক্রম,বাস্তবায়ন,ডিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত