ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মজুদ রাখা ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে কারাদণ্ড

সিরাজগঞ্জে মজুদ রাখা ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী রবিউল ইসলামকে ০৩ (তিন) দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই দোকানে অবৈধভাবে মজুত করা উল্লেখিত লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে উল্লেখিত কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

ইতিমধ্যেই উদ্ধার করা ডিজেল বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ অভিযানে অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীকে কারাদণ্ড,ডিজেল উদ্ধার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত