ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সখীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা

সখীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকের আহমেদ, সাংবাদিক এনামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ডালিম মিয়া প্রমুখ।

সভায় উপজেলার স্কুল, কলেজ, মাদরাসাসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ এবং মানসিক, শারীরিক ও নৈতিক কাঠামো গড়ে তুলতে সারাদেশে এ উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী ২৯ এপ্রিল উপজেলা পরিষদ মাঠে খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে।

নতুন কুঁড়ি স্পোর্টস,প্রস্তুতি সভা,সখীপুর,টাঙ্গাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত