
এসএসসি ও সমমানের পরীক্ষার সময় মুন্সীগঞ্জ জেলার ৩২টি পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী নিজ কার্যালয় থেকে কেন্দ্রগুলোর কার্যক্রম মনিটরিং করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনার কারণে পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক ও ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা যায়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ১০ হাজার ২১৩ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ২৪০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
সার্বিক তদারকি ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।