ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চোরাই পেট্রোল উদ্ধার, ২ জনকে জরিমানা

সিরাজগঞ্জে চোরাই পেট্রোল উদ্ধার, ২ জনকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোল উদ্ধারসহ ওই ২ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিজ্ঞ বিচারক উল্লেখিত টাকা জরিমানা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

২ জনকে জরিমানা,চোরাই পেট্রোল উদ্ধার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত