ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৩ জনকে প্রত্যাহার

মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৩ জনকে প্রত্যাহার

ভুল তথ্য ছড়ানো ও কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ৩ কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে এ প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রত্যাহার করা কর্মকর্তা-কর্মচারীরা হলেন— সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর ও সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তব্যরত চিকিৎসক জানান, এদিন বিকেলে সাড়ে ৪টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সরঞ্জামাদি সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া হাসপাতালের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহার করেন। তাছাড়া অনিয়ম ও কর্মস্থলে অনুপস্থিতির কারণ দেখিয়ে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেনীর কর্মচারী মিজানুর রহমানকে প্রত্যাহার করেন।

মুন্সীগঞ্জ,সিভিল সার্জন,হাসপাতালের তত্ত্বাবধায়ক,প্রত্যাহার,স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত