ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

সিরাজগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বাড়ইগ্রামে কেন্দ্রীয় মসজিদ কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে ওই মসজিদের কমিটি গঠন নিয়ে উত্তেজনা চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার মুরুব্বিরা এ নিয়ে আলোচনায় বসেন। আলোচনা শুরু হওয়ার আগেই দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,মসজিদ কমিটি,সংঘর্ষ,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত