ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

গুড়িয়ে দেওয়া হলো চিমনি ও কিলন
সিরাজগঞ্জে ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাতি এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রুহুল আমিন এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মেসার্স লামিয়া/মাষ্টার ব্রিকস ইটভাটায় অভিযান চালায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহীন অবৈধভাবে ইট প্রস্তুত করায় ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাটা মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম, সহকারী পরিচালক তুহিন আলম, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ইটভাটা মালিক,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত