ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শাহ মখদুম দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

শাহ মখদুম দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২৪ এপ্রিল) নামাজ শেষে নির্মাণাধীন মসজিদ এবং মাজার শরীফ কমপ্লেক্স-এর উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

তিনি মুসল্লিদের সাথে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ও করেন। এ সময় প্রকল্পের উন্নয়ন কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি-সহ সংশ্লিষ্টরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাহ মখদুম দরগা মসজিদ ও মাজার,উন্নয়ন কাজ পরিদর্শন,রাসিক প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত