
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফার্নিচার পট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাতে উপজেলার চান্দাইকোনা বাজারের ফার্নিচার পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওই স্থানে ফার্নিচারের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ৫ দোকানের ফার্নিচার পুড়ে কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।