
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে কৃষক আব্দুল হামিদের (৫০) মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলে উত্তর পশ্চিম কোণ থেকে উঠে আসা ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল। এ বৃষ্টির মধ্যে ওই কৃষক বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বর্জ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।