ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

গোয়ালন্দে সিএসএস-এর ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মা-শিশু

গোয়ালন্দে সিএসএস-এর ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মা-শিশু

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গোয়ালন্দ সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারজানা আক্তার (মেরী) (এমবিবিএস, ঢাকা), সিএমইউ (আল্ট্রা), মেডিকেল অফিসার, আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতাল, ফরিদপুর।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. রফিকুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. হামিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী আজ আমাদের মাঝে না থাকলেও তার মানবিক উদ্যোগগুলো এখনো চলমান রয়েছে। তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করতেন।

তিনি আরও বলেন, “তার স্মরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমরা তার আদর্শ ধরে রাখতে চাই। এভাবেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”

শতাধিক মা-শিশু,ফ্রি মেডিকেল ক্যাম্প,গোয়ালন্দে সিএসএস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত