ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার পৌনে ১১টার দিকে কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে গরু আনতে যান শাহাদাত। এসময় সেখানে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন।

গজারিয়া,বজ্রপাত,কৃষকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত