ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ১২শ’ লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জে ১২শ’ লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২’শ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল ব্যবসায়ী শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২শ’ লিটার ডিজেল উদ্ধারসহ ওই তেল ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা ডিজেল পার্শ্ববর্তী উল্লাপাড়া ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানে এসআই মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ডিজেল উদ্ধার,ব্যবসায়ী,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত