ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জাল কাগজে ফুয়েল কার্ড আবেদন, কম্পিউটার দোকান সিলগালা

জাল কাগজে ফুয়েল কার্ড আবেদন, কম্পিউটার দোকান সিলগালা

নীলফামারীর জলঢাকায় ড্রাইভিং লাইসেন্সের জাল লার্নার কপি ব্যবহার করে ফুয়েল কার্ডের আবেদন করার অভিযোগে একটি কম্পিউটার দোকান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে দোকান মালিক মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জলঢাকা পৌর শহরের থানা মোড়ে অবস্থিত মনির কম্পিউটার দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, চলমান ফুয়েল কার্ডের আবেদন যাচাই-বাছাইয়ের সময় বেশ কয়েকটি ড্রাইভিং লাইসেন্সের লার্নার কপি জাল হিসেবে ধরা পড়ে। এরপরই বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন অভিযান শুরু করে।

অভিযানে প্রাথমিকভাবে জাল লার্নার কপি তৈরির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দোকানটি সিলগালা করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ থাকবে।

কম্পিউটার দোকান সিলগালা,ফুয়েল কার্ড আবেদন,জাল কাগজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত