ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অটোভ্যান চালক হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে অটোভ্যান চালক হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অটোভ্যান চালক জাহের আলী আকন্দের (৬৫) লাশ উদ্ধারের ক্লুলেস মামলার পলাতক আসামি রাসেলকে (২০) গ্রেফতার করেছে। সে সলঙ্গা থানার তেলিজান গ্রামের হাসেমের ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ এপ্রিল সলঙ্গা থানার ফুলজোড় নদীর পাশ থেকে ওই অটোভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বাবুল আকন্দ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২’র অধিনায়কের দিকনির্দেশনায় ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মহানগরীর দারুস সালাম থানার বড়বাজার এলাকায় র‌্যাব-১২, র‌্যাব-৪ ও সিপিসি-১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি গ্রেফতার,হত্যা মামলা,অটোভ্যান চালক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত