ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম শুরু

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জের ফতুল্লা ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) ডিআইটি মাঠে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনসাধারণের সচেতনতা অপরিহার্য। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্প বর্জ্য যাতে খাল-নদীতে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ কর্মসূচি বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা করছেন।

খাল খনন কার্যক্রম,জলাবদ্ধতা নিরসন,ফতুল্লা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত