অনলাইন সংস্করণ
১২:২৮, ০৪ মে, ২০২৬
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক-এ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের রাবনা ফ্লাইওভার-এর ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যমুনা সেতুর দিকে যাওয়ার সময় একটি ট্রাক পিকআপকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।