ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ নারী নিহত

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা এলাকার মনতলা সমিতি ঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন নারী যাত্রী প্রাণ হারান।

সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। পরে আহত ট্রাকচালক, সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩ নারী নিহত,ট্রাক-অটোরিকশার সংঘর্ষ,মুক্তাগাছা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত