ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার (৪ মে) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

তাদের মধ্যে রয়েছেন নগরীর ১৯ নং ওয়ার্ডের হাজরাপুকুর জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ। এ সময় মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মসজিদের সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও এলাকার নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাসিক প্রশাসক বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এছাড়া ১৭ নং ওয়ার্ডের নাগরিক এবং বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

রাসিক প্রশাসক,বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎ,প্রতিষ্ঠান,সংগঠন,প্রতিনিধি,সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত