ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিতরা।

সোমবার (৪ মে) দুপুরে ‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’ ব্যানারে জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলকারীরা ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি ঘোষণা করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে স্লোগান দেন।

গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান।

বক্তারা কমিটিকে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের করা সিন্ডিকেট কমিটি দাবি করে প্রত্যাখ্যান করেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে শরীফুল আলমের পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবি করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন সেই কমিটি বাতিল করা হয়। এরপর থেকে গত ১১ মাস কমিটি শূন্য থাকার পর দুদিন আগে গত ২ মে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

কিশোরগঞ্জ,ছাত্রদল,কমিটি বাতিল,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত