
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে ওই স্কুল মাঠে ভূমিহীন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মুকিত, নিজেরা করি রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্দিস আলী, রায়গঞ্জ আঞ্চলিক শাখা সমন্বায়ক আসাবুর রহমান, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক অনিক কুমার কর, সাংবাদিক দিপক কুমার কর, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, ছাত্র নেতা ফয়সাল বিশ্বাস, শিক্ষার্থী মিহি প্রমুখ।
বক্তারা ১০ম শ্রেণির ছাত্রী মুনিয়ার আত্মহত্যার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।