
শেরপুরের নকলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত দর্জি প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরের দিকে উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সংক্ষিপ্ত পরিসরে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার পিটিএ কমিটির সাবেক সভাপতি আব্দুছ সাত্তার, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ, স্বপ্ন প্রকল্পের সিএনআরএস’র ফিল্ড অফিসার-ট্রেইনার মো. সাইদুল ইসলাম, ইউনিয়ন ওয়ার্কার সাদিয়া আক্তার-সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ওয়ার্কার সাদিয়া আক্তার জানান, ইউনিয়নের ৩ নারী উদ্যোক্তাকে ৬ দিনের এবং স্বপ্ন প্রকল্পের এপ্রেন্টাইশীপ ৩ নারীকে ২ মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। অতিথিরা আজ প্রশিক্ষণ সম্পন্নকারী ৬ নারী প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন।