ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদি পৌরসভার ভূমি কর্মকর্তা (নায়েব) ও সোনারগাঁ উপজেলার সাবেক জামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাজি মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে অফিসে যাওয়ার পথে সোনারগাঁওয়ের মিরেরটেক এলাকায় সেবা ডায়াগনস্টিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি দ্রুতগামী লরির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমি অফিসে দায়িত্ব পালন করে আসছিলেন। সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, জনবান্ধব ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ,সড়ক দুর্ঘটনা,ভূমি কর্মকর্তা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত