ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁওয়ে ২ ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে ২ ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের গঙ্গানগর এলাকার আব্দুর রব এবং তার ছেলে হৃদয় (২৮) ও শুভ (২২)-এর বিরুদ্ধে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক বাড়ি নির্মাণ ঠিকাদারকে দিনে-দুপুরে প্রকাশ্যে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৭ মে) ভোর ৬টায় দুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদার নুরুদ্দিন হাওলাদার (৩২) মারা যান।

নিহত নুরুদ্দিন নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচ তলার ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। তিনি ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, প্রায় ২ বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিল আমার স্বামী। কাজ শেষ করে দেওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আরো কাজ করতে দীর্ঘদিন যাবৎ চাপ ও হুমকি দিয়ে আসছিল আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত নুরুদ্দিনের ভাই মিজান রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ এসে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে সামনের রাস্তায় নিয়ে তর্ক করছিল। হঠাৎ হৃদয়ের পকেটে থাকা সুইচ গিয়ার বের ৩টি আঘাত করে। এর একটি বুকের বামপাশে লাগে। আমি ৭ তলা থেকে নেমে আসতে আসতে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় আমার ভাই মারা যায়। নুরুদ্দিনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়দের এলাকাবাসী জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র সাড়ে ৩ মাসের শিশু সন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোনারগাঁও থানার তদন্ত ওসি জামাল হোসেন বলেন, আমরা গতকালই অভিযোগ পেয়েছি। ঘটনা থেকে পর অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগাঁও,ঠিকাদার,কুপিয়ে হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত