
সিরাজগঞ্জের সলংগা থানার রৌহাদহ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ওই গ্রামের আরহম আলীর ছেলে বাদশা (৪০) ও তাহের আলীর ছেলে ছাবেদ আলী (৩৮)।
সলংগা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।