ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডিসির ফোন ক্লোন করে টাকা দাবি, থানায় জিডি

সিরাজগঞ্জে ডিসির ফোন ক্লোন করে টাকা দাবি, থানায় জিডি

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। তার আরও একটি মোবাইল নম্বর হতে ডিসি সিরাজগঞ্জ পরিচয় দিয়ে মানুষের কাছে অর্থ দাবি করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট করা হয়। কেউ যেন এমন প্রতারকের খপ্পরে পরে প্রতারিত না হয় সেজন্য সবাইকে এ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র রোববার বিভিন্ন লোকজনের কাছে এ অর্থ দাবি করে। জেলা প্রশাসন এ বিষয়ে জানার পর জেলা প্রশাসনের সতর্ক বার্তা এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, মোবাইল ফোন নম্বর ক্লোন করার ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে। কেউ যেন প্রতারিত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সিরাজগঞ্জ,ডিসির ফোন ক্লোন করে টাকা দাবি, থানায় জিডি,ডিসি,ফোন ক্লোন,টাকা দাবি,থানায় জিডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত